রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি এলাকায় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু তোলার সময় একটি কার্গোসহ ইয়াছিন বৈদ্য নামের একজনকে আটক করেছে নীলডুমুরেরর বিজিবি' র ১৭ ব্যাটালিয়ান সদস্যরা।

গতকাল শনিবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদ খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুর কার্গো ও ইয়াছিনকে ২০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দিয়েছে।

বিজিবি জানায়, কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, কপোতাক্ষ নদের বিভিন্ন স্থান থেকে দিনের পাশাপাশি রাতেও অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদ-নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

(আরকে/এসপি/জুলাই ১২, ২০২৬)