গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
গোপালগঞ্জ প্রতিনিধি : তারুণ্যের আশা আকাঙক্ষা বাস্তবায়ন করি-আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে দিবসটি উদযাপন করে।
আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোঃ রফিকউজ্জামান, পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোঃ সোহেল পারভেজ।
বক্তারা বলেন, একটি দেশে জনসংখ্যার ওপর সে দেশের শিক্ষা, অর্থনীতি, উন্নয়ন, জীবনযাত্রার মান, সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন দিক জড়িত থাকে।বাল্য বিবাহ, অল্প বয়সে মাতৃত্ব এবং পুরুষদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে উদাসীনতা এই ৩টি বিষয়ে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে।
সভা শেষে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের ২০ জনকে সম্মাননা প্রদান করা হয়।
(টিবি/এসপি/জুলাই ১২, ২০২৬)
