স্টাফ রিপোর্টার : দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ডেভেলপার দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড (এসইএল)-এর গ্রাহক ও কর্মীদের বিশেষ হোম লোন সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

এই চুক্তির আওতায় এসইএলের প্রোপার্টি ক্রেতারা সম্পত্তি মূল্যের ৭০% পর্যন্ত ব্র্যাক ব্যাংকের হোম লোন সুবিধা উপভোগ করবে পারবেন। বিশেষ ইন্টারেস্ট রেটে সর্বোচ্চ ৪ কোটি টাকা পর্যন্ত এই লোন সর্বোচ্চ ২৫ বছর মেয়াদে পরিশোধ করা যাবে। পাশাপাশি লোন প্রসেসিং ফি-তেও কোনো চার্জ নেই। এই চুক্তির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংকের কর্মীরাও এসইএলের বিভিন্ন প্রকল্পে বিশেষ অফার উপভোগ করবেন, যা উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার প্রতিফলন।

৭ জুলাই ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করা হয়।

ব্র্যাক ব্যাংকের গ্রাহককেন্দ্রিক হোম ফাইন্যান্সিং সল্যুশন এবং এসইএলের নির্ভরযোগ্য আবাসন প্রকল্পের সমন্বয়ের মাধ্যমে এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য আরও সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় আবাসন অর্থায়ন সুবিধা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

এই উদ্যোগটি সুবিধাজনক অর্থায়ন সেবা এবং বিশেষ অফারের মাধ্যমে আরও বেশি মানুষের নিজ বাড়ির স্বপ্ন পূরণে সহায়তা করার ব্যাপারে ব্র্যাক ব্যাংক ও এসইএলের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

(পিআর/এসপি/জুলাই ১৩, ২০২৬)