রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৪৩৬
স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৩১ জন, ওয়ারী বিভাগ ৬৩ জন, মতিঝিল বিভাগ ৪১ জন, তেজগাঁও বিভাগ ৫২ জন, মিরপুর বিভাগ ৯৯ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ ৫ জন ও সিটিটিসি ৮ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১১ হাজার ১২৭ পিস, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩.৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, ১টি সাউন্ড বক্স, ১টি কাটিং প্লাইয়ার্স, ১টি প্লাস্টিকের কাঁচি, ১টি কলকি, ২২টি মোবাইল ফোন, ১টি মাইক্রোবাস, ১টি প্রাইভেটকার, ১টি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড, ১৭ হাজার ৮০০ টাকা ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
(ওএস/এএস/জুলাই ১৫, ২০২৬)
