তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : এক জামায়ত নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বারানগর এলাকায় ঘটনাটি ঘটে। আব্দুল মান্নান খলিষখালী গ্রামের বাসিন্দা।
আব্দুল মান্নানের অভিযোগ , তালা উপজেলার মাগুরা সীমান্তবর্তী বারানগর এলাকায় সাড়ে তিন বিঘা জমিতে প্রায় ৫ বছর ধরে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন তিনি। তার মৎস ঘেরে পাশে মাগুরা এলাকার ওয়ার্ড জামায়ত সেক্রেটারি শফিকুল ইসলামের একটি ঘের রয়েছে। একই সীমান্তে ঘের হওয়ার কারণে তার দীর্ঘদিনের নজর ছিল ওই ঘেরের দিকে। এই ঘটনার জেরে গতকাল মঙ্গলবার দুপুরে মাগুরা এলাকার জামায়ত নেতা শফিকুল ইসলাম ভুট্টোর নেতৃত্বে জামায়ত কর্মী ইমান আলী, হাফিজুর রহমান, কামরুল ইসলাম, লালটু, তুরপান, সহ ২০/৩০ জন সন্ত্রাসীর তার মৎস ঘেরে জাল ও লাঠিসোটা নিয়ে প্রবেশ করে। ওই সময় তারা ঘেরে থাকা ৪ থেকে ৫ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এরপর বিষয়টি নিয়ে তাদের কাছে কথা বললে তারা তাকে মারপিটের হুমকি দেয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়ত নেতা শফিকুল ইসলাম। তিনি জানান, মাছ লুটের অভিযোগ সত্য নয়।
(আরকে/এসপি/জুলাই ১৫, ২০২৬)
