না ফেরার দেশে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ মানিক কান্তি মজুমদার
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মানিক কান্তি মজুমদার আর নেই। আজ শুক্রবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (পরলোকগমন করেছেন)। তাঁর প্রয়াণে পরিবার, স্বজন, শিক্ষার্থী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘ কর্মজীবনে মানিক কান্তি মজুমদার শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধের অবক্ষয় রোধ এবং মানবিক গুণাবলির বিকাশে অসামান্য অবদান রেখে গেছেন। একজন দক্ষ শিক্ষাবিদ ও আদর্শ মানুষ হিসেবে সহকর্মী, শিক্ষার্থী এবং সমাজের সকল স্তরের মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর প্রয়াণে ফরিদপুর সহ দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
(ডিসি/এসপি/জুলাই ১৭, ২০২৬)
