গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের বোয়ালিয়া বাজারে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ওই বাজারে 'ক্যাশলেস বাংলাদেশ' প্রতিপাদ্যে পূবালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে বোয়ালিয়া বাজারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ওই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন বোয়ালিয়া বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মেজবাউল হক মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেন খান। ব্যাংকটির গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী সিহাবুল ইসলাম বলেন, সরকার ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছে। সে কারণে আমাদের ব্যাংক স্মার্ট ক্যাশলেস ব্যাংকিং সুবিধা নিয়ে গ্রাহকের পাশে এসে দাঁড়িয়েছে। এতে লেনদেনে সময় সাশ্রয় হবে। সেবা গ্রহীতারা অ্যাপস ব্যবহার করে সহজেই সব ব্যাংকের সঙ্গে ব্যাংকিং করতে পারবেন। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কেনা-কাটা, মার্কেটিং, ব্যাংকিংসহ সব ধরনের সুযোগ-সুবিধা দিতে আমরা ক্যাশলেস ব্যাংকিং সেবার ব্যবস্থা করেছি। এ কারণে আধুনিক সব প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এগুলোর মধ্যে বাংলা কিউ আর, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পাই, কিউ ক্যাশ, পজ উল্লেখযোগ্য।
(টিবি/এসপি/জুলাই ১৯, ২০২৬)
