লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
মো. মাসুদ খান, মুন্সিগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রা বাজার ও এর আশপাশে এলাকায় একটি মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১৯ জুলাই এই অভিযান চালানো হয়।
অভিযানটির নেতৃত্ব দেন লৌহজংয়ের সহকারী কমিশনার (ভূমি)। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় লৌহজং থানা পুলিশের একটি দল তাকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুজনকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এলাকাকে মাদকমুক্ত করতে এবং জনস্বার্থে এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
(এমকে/এএস/জুলাই ২০, ২০২৬)
