সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে দীর্ঘ ২০ বছর ধরে পূর্বচরবাটা ইউনিয়নের চান্দু মার্কেটে অবস্থিত মঞ্জু চেয়ারম্যান জামে মসজিদের বিশাল পুকুর দখল করে রেখেছে আওয়ামী লীগ নেতা, সেই পুকুর দখল মুক্ত করে ফিরে পেতে মানববন্ধন করেছে ভূক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসি।
আজ সোমবার বিকেলে সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চান্দু মার্কেটে মানববন্ধন করেন মসজিদ পরিচালক কমিটি, মুসল্লী ও এলাকাবাসি।
এসময় ভূক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসি জানান, বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে তৎকালীর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগ সভাপতি সেলিম চেয়ারম্যানের ভাগ্নি জামাই ও পূর্ব চর বাটা ইউনিয়নের সাবেক সচিব আনোয়ার হোসেন হেলাল দখল করে নেয়।
হেলাল জোর পূর্বক দখলের পর শের আলী নামক এক দখলবাজের কাছে লিজ দিয়ে দেন, শের আলীর এবং তার ভাটাটিয়া সন্ত্রাসী সোহাগ ঐ পুকুরে মাচ চাষ করে আসছিলো, পুকুরের মাছের খাদ্যসহ নানা ক্যামিকেল চিটানো কারনে মসজিদের মুসল্লীরা কখনো ঐ পুকুরে অজু গোসল করতে পারেনি।
বহুবার পর বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনের লোকদের কাছে গিয়েও কোন প্রতিকার পাইনি তারা। এর পর ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী সময়ে মসজিদ কমিটি পূণরায় পুকুরটি দখল করতে গেলে মিথ্যা মামলা হামলা সহ নানা হয়রানি করে আসছে৷
বক্তারা আওয়ামীলীগের দোসর, দখলবাজ আনোয়ার হোসেন হেলাল, শের আলী এবং সোহাগের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান এবং পুকুরটি মসজিদে বুঝিয়ে দেবার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ জানান।
মানববন্ধনে বক্তব্য রাখছেন, মোঃ নোমান, মসজিদ কমিটির সভাপতি মো কামাল উদ্দিন, ক্যাশিয়ার ইউছুপ জামাল, ঈমাম আব্দুল আলিম প্রমুখ।
(এস/এসপি/জুলাই ২০, ২০২৬)
