নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতের দিকে জেলার ভালুকা মডেল থানাধীন মাহমুদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মুখী চরপাড়া এলাকার মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ সোহাগ মিয়া (৩৭), একই এলাকার মোঃ আক্কাছ আলীর ছেলে মোঃ আশরাফুল মিয়া (৩৪)।

উল্লেখ্য, আসামি সোহাগ মিয়া (৩৭)র না‌মে ইতোপূর্বের ৬‌টি এবং আশরাফুল মিয়া (৩৪)র না‌মে ১‌টি মামলা আছে। উদ্ধারকৃত মাদকদ্রব‌্য হেরোইন ও কথিত ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা মডেল থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

ডিবি পুলিশ জানায়, এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

এ ব্যাপারে ডিবি (ওসি) মাহাবুবুল আলম বলেন, যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেঞ্জ ঘোষণা করেছেন জেলা পুলিশ। এখানে কোনো ছাড় নয়। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবে।

(এনআরকে/এসপি/জুলাই ২৪, ২০২৬)