মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুমুল গ্রামে অসহায় ভূমিহীন পরিবারের বাড়ী, ঘর,জায়গা জমি দখল, হামলা ভাঙচুর, মারধরসহ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুমুল গ্রামে মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।

ভুক্তভোগী জামাল উদ্দিন মেম্বার, ইসমাইল মেম্বার, আলা উদ্দিন বলেন, মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল আলম এবং তার ভাই জসিম উদ্দিন কালা মিয়ার নেতৃত্বে নাহিদ, নাজু, হৃদয়, সোহাগ, আরিফসহ একদল সন্ত্রাসী ভুমিহীনদের জায়গা জমি, বাড়ি ঘর দখল, তাদেরকে মারধর সহ পুরো মোহাম্মদপুর জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে। ৫ আগস্টের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছে দিদার এবং তার বাহিনী, সে এখন নিজেকে মোহাম্মদপুরের ডন মনে করে। তার ভয়ে কেউ মুখ খুলেনা।

আলা উদ্দিন বলেন, ২৩ জুলাই দিবাগত রাতে আমাদের ইজারাকৃত প্রজেক্টে সে হামলা করে ৪ টি ঘর ভাংচুর করে এবং একটি ঘরে সম্পূর্ণ আগুন দিয়ে পুড়িয়ে দেয়, প্রজেক্ট থেকে প্রায় ২০ লাখ টাকার মাছ নিয়ে যায়, ১০ কেভির একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার নিয়ে যায় যার মূল্য প্রায় ৩ লাখ টাকা। তার কারনে বিএনপি মানসম্মান খুন্ন হচ্ছে, সে নিজেকে অত্র এলাকার প্রধান মন্ত্রী মনে করে, ইয়াবা ব্যবসা, চাঁদাবাজি, দখলবাজী, সালিশ বানিজ্য এমন কোন অপকর্ম নাই যে তারা জড়িত নয়। সকল অপকর্মের মুল হোতা যুবদল নেতা দিদারুল আলম এবং তার ভাই কালা।

এ ঘটনায় আমরা থানায় মামলা করেছি পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি, তাদেরকে দ্রুত গ্রেফতার না করলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দদের কাছে দিদারকে দল থেকে বহিষ্কার করে এসব সন্ত্রাসী কর্মকান্ডের বিচারের দাবী জানান। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ।

(এস/এসপি/জুলাই ২৪, ২০২৬)