রাজবাড়ী প্রতিনিধি : "মাদক মুক্ত তারুণ্য চাই, নেশামুক্ত সমাজ উজ্জল পৃথিবী উজ্জল ভবিষ্যৎ" এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণবাড়ী ব্রিজ ঘাট এলাকায় নবাবপুর ইউনিয়ন সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি মো: আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রব তালুকদার, শাইখুল হাদীস ও নায়েবে মুহতামীম মাওলানা নুর হুসাইন দা: বা:, ইউনিয়নের বিভিন্ন মসজিদের খতিব,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীসহ প্রমুখ।

সভায় বক্তারা বর্তমান প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং অসহায় ও দুঃস্থ মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য সংগঠনকে ধন্যবাদ দেন। সেই সাথে এ রকম কাজ করতে সংগঠনের সদস্যদের উৎসাহ প্রদান করেন।

আলোচনা সভা শেষে সড়কের পাশ দিয়ে ফলস ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সেই সাথে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কে ফলস ও ঔষধি গাছের চারা দেওয়া হয়।

(একে/এসপি/জুলাই ২৪, ২০২৬)