মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে একটি মারামারি মামলায় পাংশা বনিক সমিতির সাধারণ সম্পাদক (সেক্রেটারি) দেলোয়ার সরদারকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২১ জুলাই) তার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজি মো: এজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরীন আক্তারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দেলোয়ার সরদারের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো: আবদুস সালাম ও অ্যাডভোকেট সাইফুজ্জামান (তুহিন)
এর আগে গত বুধবার (৮ জুলাই) রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সায় যাত্রী উঠানো নিয়ে চালকদের মধ্যে মারামারির ঘটনায় দায়েরকৃত মামলায় দেলোয়ার সরদার কে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আসামী করা হয়।
ওই মামলায় দেলোয়ার সরদার ছাড়াও ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৯ জন কে আসামী করা হয়।উপজেলার মোহনপুর এলাকার মো: চৌধুরী মিয়ার ছেলে মো: ফারুক মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।
(একে/এএস/জুলাই ২৬, ২০২৬)
