ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম।
এসময় রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে অনুমোদন বিহীনভাবে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে মক্কা স্টোরকে ৫ হাজার টাকা ও সাবিল মেশিনারিজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মানসম্মত খাদ্য পরিবেশন না করায় আল সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ফুলপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে জানান প্রশাসন।
(এসআই/এসপি/জুলাই ২৭, ২০২৬)
