শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
একে আজাদ, রাজবাড়ী : বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী ও শিশুদের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজবাড়ীর পাংশায় কোমলমতি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার।
আজ সোমবার দুপুরের দিকে পাংশা পৌর শহরের এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, নারী ও শিশুদের আইনগত অধিকার, শিক্ষার গুরুত্ব এবং একজন সচেতন নাগরিকের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও তিনি সাইবার নিরাপত্তা আইন মেনে চলার গুরুত্ব এবং সমাজে নারী- পুরুষের সমান অধিকারের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।
পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলেন, এই ধরনের কর্মসূচি ছাত্র-ছাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
(একে/এসপি/জুলাই ২৭, ২০২৬)
