ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসমা আক্তার (২৮) ও দুলাল সরদার (৪৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত ৮টার দিকে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল পৌনে আটটার দিকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব খবর নিশ্চিত করেছেন।
ওসি মিজানুর রহমান জানান, এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ভাংগা থানাধীন নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নুরুল্যাগঞ্জ গ্রামে অভিযান পরিচালনা করে ১। আসমা আক্তার (২৮), স্বামী- শেখ রনি, পিতা-সোলতান, স্থায়ী সাং বদ্দারহাট, চাদগাঁ আবাসিক, অংশ পাড়া থানা চাদগাঁ, জেলা- সিএমপি চট্টগ্রাম। বর্তমান সাং- নুরুল্লাগঞ্জ, থানা- ভাঙ্গা জেলা- ফরিদপুর, এর হেফাজত হইতে ৮০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট, এবং ২। দুলাল সরদার (৪৩), পিতা- মৃত- রশিদ সরদার, সাং বাকপুরা, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর এর হেফাজত হইতে ১০০ শত পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের পেশাদার মাদক ব্যবসায়ী উল্লেখ এ পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদেরকে আলাদতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি মিজানুর।
(আরআর/এএস/জুলাই ২৮, ২০২৬)
