সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আযোজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবিব আজাদ জনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শাহিনুর ইসলাম, সালথা থানার ওসি তদন্ত ইন্দ্রোজিৎ মল্লিক, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, সাংবাদিক মনির মোল্লা প্রমূখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের প্রধানসহ ইউপি চেয়ারম্যান ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদকের অগ্রাসন ও নারী শিশু নির্যাতন, বাল্যবিয়ে এবং সংঘর্ষ প্রতিরোধের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
(এএন/এসপি/জুলাই ২৯, ২০২৬)
