তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : মেয়াদ উর্ত্তীন্ন হওয়ায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকালে প্রেরিত জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকউজ্জামান ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) অ্যাভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক পত্রে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়-এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক কায্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে মেয়াদউর্ত্তীন্ন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো।

পত্রে আরো বলা হয়-অ্যাডভোকেট তৌফিকুল ইসলামকে আহবায়ক ও ফজলুল কবির দারাকে সদস্য সচিব করে ২ সদস্য বিশিষ্ট গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হলো।

ঘোষিত আহবায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।

(টিবি/এসপি/জুলাই ২৯, ২০২৬)