রাজবাড়ীতে নিউজ টোয়েন্টিফোর’র গৌরবের ১১ উদযাপন
একে আজাদ, রাজবাড়ী : দেশের অন্যতম নিউজ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন 'নিউজ টোয়েন্টিফোর'-এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা পাংশা উপজেলা প্রেসক্লাবে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে গৌরবের ১১ উদযাপন করা হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পাংশা পৌর বিএনপি ও পাংশা বনিক সমিতির সভাপতি বাহারাম সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাপ্তাহিক পাংশা বার্তার সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, সহ সাধারণ সম্পাদক অতুল সরকার,প্রচার সম্পাদক উজ্জল কুমার কুন্ডু, সদস্য উৎপল সরকার, মো: রবিউল ইসলাম,মো: তুহিন মন্ডল, মো: খাইরুল ইসলাম, মো: মানিক হোসেন, মো: মিরন মোল্লা প্রমুখ।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিঠুন কুমার গোস্বামী-এর সঞ্চালনায় অতিথিরা বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করেছে। সত্য ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখায় চ্যানেলটি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
বক্তারা আরও বলেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন কুমার গোস্বামী অত্যন্ত দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে আসছেন। তাঁর সংবাদ পরিবেশনায় কৃষি, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সামাজিক সমস্যা, অর্থনীতি, জনস্বার্থ এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিতভাবে তুলে ধরা হচ্ছে, যা এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করে জনস্বার্থে কাজ করে যাবেন।
অনুষ্ঠানের শেষে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে কেক কাটা হয় এবং উপস্থিত সবাই চ্যানেলটির আগামী দিনের সাফল্য কামনা করেন।
(একে/এসপি/জুলাই ২৯, ২০২৬)
