বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত উপ সচিব রবিউল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত উপ-সচিব রবিউল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাদ আসর উপজেলার মল্লিকপুর ইউনিয়নের যোগিয়া গ্রামের মাদ্রাসা মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি চৌকস দল। এ সময় নবাগত ইউএনও এস এম মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (২৯ জুলাই) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ রবিউল ইসলাম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রাত ৯ টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নী এলাহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও দু'কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাদ আসর যোগিয়া গ্রামের মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, মেহেদী হাসান বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: হেমায়েত হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) টিপু সুলতানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ প্রশাসন ক্যাডারের সাবেক এই উপ-সচিব ব্যক্তিজীবনে নির্মোহ ও সততার অনন্য প্রতিক ছিলেন। রেখে গেছেন জনহিতকর কাজের অসংখ্য উদাহরণ। বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম চাকুরী করাকালীন সময়ে বাগেরহাট ও পঞ্চগড় জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ চাকুরী শেষে তিনি বাংলাদেশ সরকারের শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি নিজ অর্থায়নে পিতা এম এ হকের নামে লোহাগড়ায় এম,এ হক কারিগরি ও বানিজ্যিক কলেজ প্রতিষ্টা করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(আরএম/এএস/জুলাই ৩১, ২০২৬)
