তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ইকরামুজ্জামান মীনা এবং উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তারা জানান, ব্যক্তিগত কারণে তারা বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংগঠনের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী নন। তাই তারা স্বেচ্ছায় ও সজ্ঞানে দলের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করছেন এবং নিজ নিজ পদ থেকে পদত্যাগ করছেন।

তারা আরও বলেন, "এই মুহূর্ত থেকে আমরা আর দলীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকব না এবং দলের কোনো কার্যক্রমে সহযোগিতা করব না।"

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তারা তাদের সিদ্ধান্তের কথা তুলে লিখিত বক্তব্য পাঠ করেন। তবে পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণের বাইরে অন্য কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।

(বি/এসপি/আগস্ট ০১, ২০২৬)