দিনাজপুরে বিনামূল্যে দুই শতাধিক মানুষের চোখের চিকিৎসা
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আল ইহসান যুব সংঘের উদ্যোগে ও মাজেদা চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ কর্মসূচি হয়। এ সেবার আওতায় ছিল রোগীদের ফ্রি চক্ষু পরীক্ষা এবং বাছাইকৃত ছানি পড়া রোগীদের হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশন করে বিনামূল্যে লেন্স সংযোজন, অপারেশনকৃত রোগীদের থাকা ও খাওয়াসহ ফ্রি চশমা,ওষুধ বিতরণ।
আজ শনিবার দিনাজপুর শহরের কাঞ্চন কলোনি আবাসিক উন্নয়ন ক্লাবে সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও কাঞ্চন কলোনির শাহী জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি ওবায়দুর রহমান গোল্ডেন, মসজিদ কমিটির সহ-সভাপতি শের আলী, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মৃধা, শিক্ষা বিষয়ক সম্পাদ সংগঠনের সহ-সভাপতি কামাল উদ্দিন ফিরোজ, সংগঠনের উপদেষ্টা জয়নাল আবেদীন, সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি, সেলিম শেখ, সাধারণ সম্পাদক আসলাম শেখ, সাংগঠনিক সম্পাদক আবেদ আলী, কোষাধ্যক্ষ মোস্তফা সহ অন্যরা।
(এসএস/এসপি/আগস্ট ০১, ২০২৬)
