তালাকপ্রাপ্ত স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা, সাবেক স্বামী আটক
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরলে তালাকপ্রাপ্ত স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে, সাবেক স্বামীর বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউপি’র বিজোড়া সুতারপাড়া গ্রামে।
নিহতের পরিবারের অভিযোগ,দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউপি’র বিজোড়া (সুতারপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) এর সাথে তার স্বামী রংপুর কোতয়ালী থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা বর্তমানে বিরল উপজেলার একই ইউনিয়নের দোগাছী (বুধারপাড়া) গ্রামের অস্থায়ীভাবে বসবাসকারী মৃত সফি উদ্দীনের ছেলে মাহবুবুর রহমান (৫১) এর বিয়ে হয়। তাদের ঘরে দুইটি সন্তান আছে।সংসারে বনিবনাত না হওয়ায় দুই মাসে তাদের
বিচ্ছেদ হয়।
সাবেক স্বামী মাহবুবুর রহমান গত ১ আগস্ট শনিবার দিবাগত রাত ১২ টার দিকে সাবেক স্ত্রী শ্যামলীর পিতার বাড়ীতে জোরপূর্বক প্রবেশ করে ল। এতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এসময় সাবেক স্বামী মাহাবুব প্রথমে শ্যামলীকে ছুরিকাঘাত করে। পরে কেউ কিছু বুঝে উঠার আগেই শ্যামলীর গায়ে পেট্রোল ঢেলে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দেয় মাহবুবুর। এতে শ্যামলীর শরীর আগুনে দগ্ধ হয়ে ঝলসে যায়। শ্যামলীর আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে ঘাতক স্বামী দ্রুত পালিয়ে যায়। এসময় প্রতিবেশিরা গুরুত্বর আহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে তার মুর্ত্যু হয়।
এ ব্যাপারে বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর রাতেই শ্যামলীর সাবেক স্বামী ঘাতক মাহবুবুর রহমান কে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে পরবর্ত্তী আইনানুগ প্রক্রিয়া চলামান রয়েছে।
(এসএস/এসপি/আগস্ট ০২, ২০২৬)
