৪ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত “সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র আড়ালে শম্পা গোস্বামীর কোটি টাকার সাম্রাজ্য” শীর্ষক প্রতিবেদনে আমার সম্পর্কে যে অভিযোগ ও তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদটিতে কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই একতরফাভাবে বিভিন্ন অসত্য ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করা হয়েছে, যা আমার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে।

প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত দ্বৈত নাগরিকত্ব, অর্থ পাচার, অনৈতিক কর্মকাণ্ড, অবৈধ সম্পদ অর্জনসহ সকল অভিযোগ আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি। এ ধরনের অভিযোগের পক্ষে কোনো আদালতের রায় বা আইনগতভাবে প্রতিষ্ঠিত প্রমাণ নেই। সংবাদ প্রকাশের আগে আমার বক্তব্য যথাযথভাবে গ্রহণ ও উপস্থাপনের ক্ষেত্রেও সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা অনুসরণ করা হয়নি।

আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে এই বিভ্রান্তিকর প্রতিবেদন প্রত্যাহার, সঠিক তথ্য প্রকাশ এবং আমার এই প্রতিবাদপত্র একই গুরুত্বে প্রকাশের আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমার সম্মান ও আইনি অধিকার রক্ষার্থে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করছি।

(আরকে/এএস/আগস্ট ০৩, ২০২৬)