সাতক্ষীরা প্রতিনিধি : গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাতক্ষীরায় বিএনপি উদ্যেগে বিজয় র‍্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে । বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের মা-ওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনের সড়ক থেকে বিজয় র‍্যালিটি শুরু হয়ে জজকোর্ট সামনে গিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

এ কর্মসূচিতে জেলার সাতটি উপজেলা, বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন। আরো বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুল রউফ, ডা. মনিরুজ্জামান সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি প্রমুখ ।


এসময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বর্তমানে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপি। কিন্তু কর্তপয় একটি ধর্ম ব্যাবসায়ী গোষ্টির লোকজন দেশকে অস্তিশীল করতে চাইছে । তাদের এই পরিকল্পনা কখনও সফল হবেনা বলে হুশিয়ারি দেন তারা ।

র‍্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(আরকে/এএস/আগস্ট ০৬, ২০২৬)