রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো: আজমাইন নামের এক আসামীর পালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে আশাশুনি থানা থেকে আদালতের হাজতখানায় নিয়ে আসার সময় পালানোর চেষ্টাকালে পুলিশ ও জনতার হাতে আটক হয়।

আজমাইন (২৫) আশাশুনি উপজেলার উত্তর গোদাড়া গ্রামের মনিরুল গাজীর ছেলে।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক মোঃ মঈনুদ্দিন জানান, গত ৩ আগষ্ট গোদাড়া গ্রামে একটি মারপিটের ঘটনায় আশাশুনি থানায় মামলা হয়। ওই মামলায় এজাহারভুক্ত আসামী হিসেবে আজমাইনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুর একটার দিকে মহেন্দ্রযোগে তাকে আদালতে পাঠানো হয়। দেড়টার দিকে আজমাইনকে গারদে নিয়ে যাওয়ার পথে বারান্দায় তোলার সময় হ্যাণ্ডকাপসহ পালিয়ে যায়। দুপুর দুইটার দিকে পলাশপোল বউবাজার এলাকা থেকে পুলিশ ও স্থানীয় জনগন তাকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

(আরকে/এসপি/আগস্ট ০৬, ২০২৬)