সালথার বল্লভদি ইউনিয়ন আ.লীগ নেতা পাঞ্জু গ্রেপ্তার
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান ওরফে পাঞ্জু মোল্যা (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত পাঞ্জু মোল্যা ওই ইউনিয়নের মধ্য ফুলবাড়িয়া গ্রামের মোঃ মজিবুর রহমান মোল্যার ছেলে ও বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগষ্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক পাঞ্জু মোল্যাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরক আইনে মামলায় তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
(এএন/এসপি/আগস্ট ০৬, ২০২৬)
