রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ঘুমের মধ্যে ধারালো ব্লেড দিয়ে মারুফ মাতুব্বর (৩৮) নামক এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্থী শিখা বেগম(২৮)।

শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ভাঙ্গা থানাধীন নুরুল্যাগঞ্জ ইউনিয়ন এর পশ্চিম বাগপুরা গ্রামে এ ঘটনা ঘটে। মারুফ-শিখা দম্পতির দীর্ঘদিনের দাম্পত্য কলহের কারণে এমনটি ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় আহত ওই স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার ভোরের দিকে পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ওই নারীকে আটক করে তাঁদের হেফাজতে নেন ভাঙ্গা থানা পুলিশ।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল্যাগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাগপুরা গ্রামে ভিকটিমের নিজ বসতঘরের দক্ষিণ পার্শ্বের শয়ন কক্ষে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১:৪৫ ঘটিকার সময় ভিকটিমের নিজ স্ত্রী ১।শিখা বেগম (২৮) স্বামী-মারুফ মাতুব্বর সাং-বাগপুরা থানা-ভাঙ্গা জেলা-ফরিদপুর কর্তৃক দীর্ঘদিনের দাম্পত্য কলহ চলছিলো। এরই জের ধরে স্বামীর গোপনাঙ্গ ধারালো ব্লেড দ্বারা কর্তন করে স্ত্রী শিখা বেগম। এরপর, ভিকটিম মারুফকে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে ভাঙ্গা থানা পুলিশ পৌছে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে, অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং এলাকার সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযুক্ত স্ত্রী শিখা বেগমকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, 'শনিবার এ ঘটনায় হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মামলাটির একমাত্র আসামি শিখা বেগম (২৮)কে আদালতে নিকট সোপর্দ করা হয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

(আরআর/এএস/আগস্ট ০৮, ২০২৬)