রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : সম্প্রতি 'কান নিয়েছে চিলে'। এবং স্বার্থপর শিরোনামে দুটি মৌলিক গান রিলিজি করেছেন VINNO ব্যান্ডের মহিদুল ইসলাম মাহী। তিনার সাথে কথা হলে জানান যে বাংলায় Neo-Mystic-Rebel-pop ধারাকে পরিপূর্ণরূপে দাঁড় করাতে কবি শামসুর রাহমানের পণ্ডশ্রম কবিতার চরণ অসাধারণ লিরিকের যোগান দিয়েছে।

'পণ্ডশ্রম' কবিতায় বাঙালি জাতির হুজুগে মাতোয়ারা হওয়া চিরাচরিত স্বভাবসূচক আচরণের যে ছবিটি কবি শামসুর রাহমান তাঁর কবিতার তুলিতে এঁকেছিলেন, সেটিকেই আবার তাল, লয় ও সুরের মাধ্যমে প্রকাশ করলেন মাহী। একাধারে ভিন্ন ব্যান্ডের প্রতিষ্ঠাতা, গীতিকার, সূরকার, কণ্ঠশিল্পী, কবি ও সাহিত্যক হিসেবে পরিচিতি লাভ করা মহিদুল ইসলাম মাহি কর্মজীবনে একজন কাস্টমস কর্মকর্তা। নিজের পেশাগত দায়িত্বের বাইরে আপাদমস্তক শিল্প-সাহিত্য চর্চায় কাটিয়ে দেন সব্যসাচী মানুষটি।

গান দুটি পাওয়া যাবে তার Facebook www.facebook.com/mohidulislam.mahi এবং @mohidulmahivinnoband YouTube এ কেউ ঢু মারলেই উপভোগ করতে পারবেন মাহীর'র নতুন গান। এচাছাড়াও আবৃত্তি এবং কবারে রয়েছে তাঁর অসাধারণ দক্ষতা।

(আরআর/এএস/আগস্ট ০৮, ২০২৬)