সাংবাদিক সিরাজ মাসুদ পুত্রদ্বয়ের প্রাথমিকে বৃত্তি ও এসএসসিতে সাফল্য অর্জন
নিউজ ডেস্ক : ঐতিহ্যবাহী টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য এবং জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন ও গ্রীণ টিভির টাঙ্গাইল প্রতিনিধি সিরাজ আল মাসুদ এর পুত্র আলিফ আহসান এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন A+) অর্জন করেছে। সে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর আগে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাঁর ছোট ছেলে আয়ান আদনান সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছেন। তিনি টাঙ্গাইল মডেল প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ছিলেন। আয়ান আদনান বর্তমানে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী আলিফ আহসান জানান, জিপিএ-৫ পেয়ে আমি বেশ আনন্দিত। আমার এ অর্জনের পেছনে উৎসাহ এবং প্রেরণা যুগিয়েছেন শ্রদ্ধেয় বাবা-মা, দাদি, চাচা-চাচী, খালা ও সম্মানিত শিক্ষকমন্ডলী। তাদের কাছে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের মানুষের কল্যাণে কাজ করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে সবার কাছে দোয়া প্রার্থী।
ছেলেদের সাফল্যের পেছনের গল্প জানতে চাইলে সিরাজ আল মাসুদ বলেন,পেশা সাংবাদিকতা হলেও আমি একজন বাবা। শত ব্যস্ততার মাঝেও সন্তানের পড়াশোনার খোঁজ-খবর রাখার চেষ্টা করেছি। তবে সন্তানদের মা, তিনি সর্বদা সন্তানের পড়াশোনা সঠিকভাবে পরিচালনার জন্য সচেষ্ট ছিলেন। মহান আল্লাহতালার রহমত ছিলো। শুকরিয়া আদায় করি। আমার পরিবার ও স্বজনদের দোয়ায় সন্তানদের এ সাফল্যে আমরা অনেক খুশি।
(এসএম/এসপি/আগস্ট ১০, ২০২৬)
