প্রাইম ব্যাংক ও ম্যাভেন অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
স্টাফ রিপোর্টার : প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি ঢাকায় ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে ম্যাভেন অটোমোবাইলস লিমিটেড-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ম্যাভেন অটোমোবাইলস লিমিটেড থেকে বিভিন্ন সেবায় এক্সক্লুসিভ অফার ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন তাকিয়ান চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস এবং ম্যাভেন অটোমোবাইলস লিমিটেড –এর প্রধান নির্বাহী কর্তকর্তা মো: সাবিয়াত ইসলাম।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য ম্যাভেন অটোমোবাইলস লিমিটেড -এর বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে, যা গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা অভিজ্ঞতা ও অতিরিক্ত ভ্যালূ সংযোজন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ম্যাভেন অটোমোবাইলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সামিয়া আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(পিআর/এসপি/আগস্ট ১০, ২০২৬)
