‘১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র পেয়েছি’
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ১৮ বছর অনেক আন্দোলনের পর আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। সুতরাং বাংলাদেশের মাটিতে স্বৈরাচারীকে আর ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না।
শুক্রবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সালথা সদর বাজার সংলগ্ন কুমার নদের উপর ব্রীজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরকারের পক্ষেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।
শামা ওবায়েদ বলেন, আপনাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ভবিষ্যতের জন্য প্রত্যেকটি ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। এখানে উন্নত মানের মাদ্রাসা হবে। ছোট ছোট ছেলেমেয়েরা যাতে উন্নত মানের শিক্ষা পায়, সে ব্যবস্থাও করা হবে। এ সময় তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, সালথা উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সেচ্ছাসেবক দলনেতা ইসরাইল মাতুব্বর, কামরুল ইসলাম, শ্রমিক দলনেতা কালাম বিশ্বাসসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে শামা ওবায়েদ ইসলাম সালথা উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত “প্রাইমারি স্কুল কাম ফ্লাড শেল্টার” প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া মাঝারদিয়া ইউনিয়নে “সালথা উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ”-এরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।রিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়ন এর কবিরপুর চরে পদ্মা নদীর ভাংগন কবলিত ২টি স্থানে জরুরী ভিত্তিতে ট্রাম্পিং কাজের উদ্বোধন করেন।
(এএনএইচ/এএস/আগস্ট ১৪, ২০২৬)
