মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর পৌরসভার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকালে ফুলপুর হাসপাতাল রোড এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পেইনটি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মাহমুদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, হিসাবরক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েল, বাংলাদেশ খেলাফত মসলিশের উপজেলা সহ-সভাপতি আজহারুল ইসলামসহ স্থানীয়রা। পরিষ্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের প্রতিপাদ্য ছিল "চলো অভ্যাস বদলাই" যেখানে আমি, সেখানে পরিছন্নতা।

(এসআই/এসপি/আগস্ট ১৫, ২০২৬)