রিপন মারমা, রাঙামাটি : "রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও সফল মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পুকুর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মূল চত্বরে এসে শেষ হয়।

কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মো দেলোয়ার হোসেন সঞ্চালনায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো: এরশাদ বিন শহীদ-এর স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মো: দিলদার হোসেন,কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল,উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহলা অং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহছান হাবীন,
মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা পর্যায়ে তিনজন সফল মৎস্য উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মুসলিম পাড়া মো: কুতুব উদ্দিন মংগল ও কাপ্তাই প্রজেক্ট এলাকা বাংলা কলোনী মো: আবদুর রব, ওয়াগ্গা ইউনিয়নের আগুনিয়াছড়া বিন্দুলাল তনচংগ্যাকে নির্বাচিত উদ্যোক্তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ ১,০০০ (এক হাজার) টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/আগস্ট ১৬, ২০২৬)