লৌহজংয়ের মালির অংক বাজারে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালির অংক বাজারের একাধিক ঔষধ ফার্মেসিতে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: এরফানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে জেলা ঔষধ প্রশাসন, মুন্সীগঞ্জের কর্মকর্তাগণ সার্বিক সহায়তা প্রদান করেন।
সরেজমিনে বাজার পরিদর্শনকালে নানা অনিয়ম পরিলক্ষিত হওয়ায় 'মেসার্স সাগর ফার্মেসি'কে ‘ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে বাজারের অন্যান্য ফার্মেসিগুলোকে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি না করা এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইরফানুর রহমান জানান, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
(এমকে/এসপি/আগস্ট ১৮, ২০২৬)
