একরামুজ্জামান বিদ্যুৎ, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের সরদারপাড়া এলাকায় বাড়ির পাশে কাঁচা রাস্তা সংলগ্ন ডোবার পানিতে ডুবে মারা গেছে এক শিশু। আজ মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম নাইম হোসেন, বয়স ২ বছর। সে ওই এলাকার এনামুল হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশে পায়ে হাঁটা কাঁচা রাস্তায় খেলতে গিয়ে সকলের অগোচরে পা পিছলে পাশের ডোবার পানিতে পড়ে যায় নাইম। অনেকক্ষণ তার খোঁজ না পেয়ে কাঁদা মাটিতে পায়ের ছাপ দেখে পানিতে নেমে নাইমের মৃত দেহ খুঁজে পায় তার বাবা।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এবি/এসপি/আগস্ট ১৮, ২০২৬)