প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার : স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতাকর্মীরা।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার সহধর্মিণী খালেদা জিয়ার সমাধিতে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
(ওএস/এএস/আগস্ট ১৯, ২০২৬)
