পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া ঠাকুরের বাগান থেকে রাবেয়া খাতুন নামে দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত লাশ লাশ উদ্ধার করেছে পুলিশ।সে পাংশা পৌর সভার নারানপুর পুর্ব রেলগেট এলাকার হোসেন আলীর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত দুদিন ধরে রাবেয়া খাতুন নিখোঁজ ছিল এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে নিহত রাবেয়ার বড় বোন।
এ দিকে বুধবার (১৯ আগষ্ট) বিকাল সাড়ে চারটার দিকে স্বর্ণ গড়া ঠাকুরের বাগানে স্থানীয়রা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।
পুলিশ সূত্রে জানা যায় গলায় ফাঁস ও বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন করে, তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নার তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়।
রাবেয়ার এক স্বজন দাবি করেন তাকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে, একটি চোখ উপরে ফেলেছে, এ ঘটনায় তারা মামলা দায়ের করবেন।
(একে/এএস/আগস্ট ২০, ২০২৬)
