মোঃ শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার বিকালে বর্ণাঢ্য র‍্যালিটি পৌরসভার আমুয়াকান্দা মোড় থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলপুর গোল চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল। সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল।

এসময় উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুকুনোজ্জামান রোকন, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক রুবেল, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, একেএম আজহারুল হক রিপন প্রমুখ।

সমাবেশে আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকিকুল বাছির, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন, যুবদল নেতা একেএম আরিফুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব দেলোয়ার হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান দূরন্তসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

(এসআই/এসপি/আগস্ট ২০, ২০২৬)