সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মুখে কালো কাপড় বেঁধে নিখোঁজ স্কুলছাত্র তাফসিরুল ইসলাম অনন্তকে উদ্ধার চেয়ে মানববন্ধন করেছেন সহপাঠিরাও শিক্ষক বৃন্দ। আজ বৃহস্পতিবার দুপুরে  ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের বীর উজলী এলাকায় এ মানববন্ধন করেন সহপাঠিরা। মানববন্ধনে বীর উজলী মডেল একাডেমির সহপাঠিরা ও শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন থেকে নিখোঁজ অনন্তকে জীবিত ও অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অনন্তের সন্ধানের দাবী তুলে নিখোঁজ হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও এখনো অনন্তের কোনো সন্ধান না পাওয়ায় তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

মানববন্ধনে সহপাঠি ও বক্তারা বলেন,অনন্ত কোথায় আছে, কী অবস্থায় আছেÑএ নিয়ে প্রতিটি মুহূর্তে তার পরিবারের সদস্যরা উদ্বেগে দিন কাটাচ্ছেন। দ্রুত তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা প্রয়োজন বলে মানববন্ধন থেকে জানানো হয় । উল্লেখ্য থাকে যে, বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র তাফসিরুল ইসলাম অনন্তকে নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী।

(এসকেডি/এসপি/আগস্ট ২০, ২০২৬)