শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো এসএসসি ৮৮ ফাউন্ডেশন এর নৌভ্রমণ। সারা দেশ থেকে আসা এসএসসি ৮৮ ব্যাচের এসএসসি ৮৮ ফাউন্ডেশনেরদেড় শতাধিক বন্ধু একত্রিত হয়ে গতকাল শুক্রবার সকালে ঢাকার উত্তরার তুরাগ নদী হতে নৌভ্রমণে গাজীপুরের কালিয়াকৈরের মকশ বিলে যায়। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে আবারও তুরাগ নদী বেরিবাঁধে এসে পৌঁছে।

দিনব্যাপী এ নৌভ্রমণে বন্ধুদের আড্ডা,স্মৃতিচারন, প্রকাশনা উৎসব, নাচ-গান, সেল্ফি, ভুড়িভোজসহ ছিলো নানা আয়োজন।

নৌভ্রমণে নেতৃত্ব দেন, এসএসসি ৮৮ ফাউন্ডেশন কর্নধার সৈয়দ হাসান ইমাম, এডমিন কামরুজ্জামান বাশদা, এডমিন হুমায়ুন, এডমিন শাহ্‌ আলম শাহী, এডমিন জিলানী, এডমিন লিটন, সাত্তারনসহ অন্যরা।

(এসএস/এসপি/আগস্ট ২২, ২০২৬)