রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (BSPI) বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, এনডিসি।

আজ শনিবার দুপুরে তিনি ইনস্টিটিউট প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। পরে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, চলমান উন্নয়নমূলক কাজ এবং সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে ইনস্টিটিউটের কনফারেন্স রুমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, এনডিসি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) সামসুর রহমান খান,কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব মো. মাহামুদ হাসান,বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, কারিগরি শিক্ষা অধিদপ্তর, চট্রগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক (উপসচিব) কাজী ফারুক আহমদ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম, ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের গুণগত শিক্ষা কার্যক্রম পরিচালনা, অবকাঠামোগত চ্যালেঞ্জ ও উন্নয়ন, কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে এবং কারিগরি শিক্ষার প্রসারে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার দিকনির্দেশনা দেন।

(আরএম/এসপি/আগস্ট ২২, ২০২৬)