সাতক্ষীরায় ভাতিজার লাঙ্গলের আঘাতে কাকার মৃত্যু
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ধানের জমির আইল কেটে জল বের করে নেওয়াকে কেন্দ্র করে ভাতিজার লাঙ্গলের ঈশ এর আঘাতে জিতেন্দ্র নাথ মণ্ডল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা এলাকার গড়িয়ারডাঙা ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জিতেন্দ্র নাথ মণ্ডলের (৫৬) বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙা গ্রামে।
এদিকে কাকাকে হত্যা করে সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী চারাবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শনিবার ভোওে ভারতের পশ্চিমবঙ্গেও উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপনগর থানাধীন আমুদিয়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তপন ও ভগেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গড়িয়াডাঙা গ্রামের হাজরা মণ্ডল জানান, তাদের ধানের ক্ষেতের নীচে জ্যাঠামহাশয় পাঁচু ম-লের কৃষি জমি রয়েছে। তাদের ধান লাগানো হলেও জ্যাঠামহাশয়ের জমিতে জলের অভাবে ধান লাগাতে পারেনি। একপর্যায়ে শুক্রবার সকালে জ্যাঠাতো ভাই ভগেনমণ্ডল ও তপনমণ্ডল তাদের জমির আইল কেটে সমস্ত জল তাদের জমিতে নামিয়ে নিলে তাদের ক্ষেত জলশূন্য হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে বাবা জিতেনমণ্ডল এসে আইল কাটার প্রতিবাদ করায় লাঙ্গলের ঈশ দিয়ে ভগেনমণ্ডল বাবার মাথায় আঘাত করে। এতে বাবা রক্তাক্ত অবস্থায় ধান ক্ষেতে পড়ে যায়। এ সময় তপনমণ্ডল বাবার মাথায় আবারো লঠি দিয়ে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় বাবাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বাবাকে শুক্রবার বিকেলে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুলনা ৫০০ শয্যা হাসপাতালের মর্গে শনিবার দুপুরে লাশের ময়না তদন্ত শেষে শনিবার সন্ধ্যায় গড়িয়ারডাঙা ব্রীজের নিকটবর্তী শ্মশানে বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
গড়িয়ারডাঙা গ্রামের আব্দুর রাশেদ জানান, জিতেনমণ্ডল খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি থাকাকালিন পাঁচুমণ্ডলেরপরিবারের সদস্যরা সেখানে অবস্থান করছিল। মৃত্যুর খবর জানতে পেরে তারা তড়িঘড়ি বাড়িতে চলে আসে। নিজেদের ঘরের দামি ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলে দরজায় তালা লাগিয়ে শুক্রবার গভীর রাতে তারা পালিয়ে যায়। শনিবার সকাল ভারতের আমুদিয়া সীমান্ত থেকে ভগেন ও তপনকে বিএসএফ আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে পরবর্তী ব্যবস্থ্ ানেওয়া হবে।
(আরকে/এসপি/আগস্ট ২২, ২০২৬)
