গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা মূল্যের ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে মৎস্য অধিদপ্তর।
রবিবার (২৩ আগস্ট) মৎস্য অধিদপ্তরের কাশিয়ানী উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে নোয়াপাড়া ও চন্দনার বিলে অভিযান পরিচালনা করে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে জনসম্মুখে এসব জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অ. দা.) আসলাম হোসেন শেখ এসব তথ্য জানিয়ে বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও বিলুপ্তির হাত থেকে রক্ষায় ২টি বিলে অভিযান চালিয়ে ১ হাজার মিটার চায়না দূয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে । অবৈধ ও মৎস্য সম্পদ ধবংসকারী চায়না দুয়ারী জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
(টিবি/এএস/আগস্ট ২৩, ২০২৬)
