বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে জীবনমান উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫৩ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। 

আজ রবিবার দুপুরে রামপাল তাপবিদ্যু কেন্দ্র কর্তৃপক্ষ উপজেলার গৌরম্ভা ইউনিয়নের খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়, বর্ণী ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় ও হুড়কা ইউনিয়নের হুড়কা সীতানাথ মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫৩ শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম, ব্যাগ ও ছাতাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করে।

রামপাল তাপবিদ্যু কেন্দ্র কর্তৃপক্ষের অনুষ্ঠানে চিফ হিউম্যান রিসোর্স অফিসার আনোয়ারুল আজিমের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রামপাল তাপবিদ্যু কেন্দ্রের চিফ প্রেকিউরমেন্ট অফিসার এস. এম জাহিদ হাসান, রামপাল উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি মুজিবুর রহমান জোয়ার্দার, বর্ণী ছায়রাবাদ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাছুদুর রহমান মাহাদী প্রমূখ।

(এস/এসপি/আগস্ট ২৩, ২০২৬)