স্টাফ রিপোর্টার : নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৬ আগস্ট) এক শোকবার্তায় তিনি বলেন, এ ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

আমরা পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছি। এখন পর্যন্ত শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।

বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপালের সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

নিহতদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। নিখোঁজদের দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যেকোনো ধরনের সহযোগিতার জন্য বাংলাদেশ নেপালের পাশে দাঁড়াতে প্রস্তুত।

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে, বুধবার ভয়াবহ এ বন্যায় প্রাণহানির পাশাপাশি শত শত মানুষ নিখোঁজ রয়েছেন।

(ওএস/এএস/আগস্ট ২৭, ২০২৬)