কাজী ছাব্বীর

স্বপ্ন ভরা রাত্রি ভেঙে ভোরের শীতল হাওয়া বইলো
সূর্যের কিরণের হালকা উষ্ণতায় সকাল হলো

ঝিরঝিরে বাতাসে
বিলের ভরা পানিতে ঢেউয়ের শব্দে
শুরু হলো নিয়তির খেলা
বাশ বাগানে গাছের ডালে
কিচিরমিচির পাখপাখালির মেলা

সবুজ শ্যামল ঘাসের মাঠে
শিশিরে ভেজা যেন মুক্তো ঝরে

পশ্চিমের আকাশে হেলে পড়লো সূর্য
আলো ফুরিয়ে ঘনিয়ে এলো আঁধার

ঝিঝি পোকারা ছড়িয়ে দিলো
চারিদিকে জোনাকির আলো।