চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরআগে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন ইউএনও মুসা নাসের চৌধুরী। পাশাপাশি এসএসসি পরীক্ষায় এ গ্রেড পেয়ে পাশ করা অটিজম আক্রান্ত মিথিলা তাবাস্সুমকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, ডা. ফরহাদ পারভেজ লিখন, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুুদুল আলম, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক সন্ধ্যা কিরিটি, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, অভিভাবক পিয়াসা জাফরীন, মনোয়ার হোসেন, শিক্ষার্থী জুলেখা খাতুন প্রমুখ।

(এসএইচ/এসপি/আগস্ট ২৭, ২০২৬)