মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার চরবাটা ইউনিয়নে আয়োজিত এ সমাবেশে সাংবাদিক হানিফ মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।

সমাবেশে বক্তব্য রাখেন চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জামাল উদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছারোয়ার উদ্দিন দিদার, ২ নং চরবাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ওলি উল্যাহ সওদাগর, ২ নং চরবাটা ইউনিয়ন জামায়াতের আমীর মো. দিদারুল আলম, যুবদলের সদস্য সচিব নুরুল হুদা, সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল, সুবর্ণচর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও বাজারের ব্যবসায়ী আবদুর রহমান খোকন, প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলা, সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির।

এছাড়াও বক্তব্য রাখেন যুবদল সভাপতি মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ভুট্টু, ছাত্রশিবির সৈকত সরকারি কলেজ শাখার সভাপতি কামরুল হাসান এবং সুবর্ণচর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম পলাশ।

সমাবেশের পরে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ ও কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।

বক্তারা আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/আগস্ট ২৮, ২০২৬)