ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষের উদ্বোধন
দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন র্কম, আর্দশ ও বিশাল সৃষ্টি কর্মের উপর তুলে ধরতে সরকার জাতীয় পর্যায়ে আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছেন নজরুল বর্ষের।
আজ সোমবার সকাল সাড়ে এগারটা থেকে বছর ব্যাপী কাজী নজরুল ইসলামের জীবনধারা, দর্শন ও সৃষ্টি কর্মের উপর ব্যাপক প্রসার, প্রচার ও বিস্তারিত নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সারা দেশের মত এর ধারাবাহিকতায় বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্ধোধন করেন ধামরাইয়ের এমপি আলহ্জ্বা তমিজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমেদ. অনুষ্ঠানের আযোজক ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন। ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালিত হয়েছে। এ অনুষ্ঠানে ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহন করেছে।
জাতীয় কবি নজরুলে গান ও তার গানের উপর নৃত্য,রচনা প্রতিযোগিতা ,আবৃতি উপস্থাপিত করেছে শির্ক্ষাথীরা।
ধামরাই উপজেলা প্রশাসনের আযোজিত এই নজরুল বর্ষের শিশু কিশোর .বড়রাও অংশ নিয়েছে অনুষ্ঠানে। উপস্থিত অভিভাবকবৃন্দ ও অন্যান্য উপস্থিত শিশু বিশোররাও এ আনন্দ মূখর উৎসব উপভোগ করেছে।
অনুষ্ঠানের শুরুতেই ধামরাইয়ের এমপি আলহ্জ্বা তমিজ উদ্দিন উপস্থিত হয়ে দোয়েল শিল্পী গোষ্ঠির শিল্পীদের পরিবেশিত দলীয় নজরুল সঙ্গীত উপভোগ করেন। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আযোজক ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন। এরপর আসেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা আহমেদ। অনেক দলীয় নের্তৃবৃন্দ উপসিস্থত ছিলেন।পর্যায়ক্রমে ধামরাইয়ের বিভিন্ন প্রাইমারী স্কুলে নজরুল বর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠান অনুষ্ঠিত জবে বলে জানা গেছে।
(ডিসিপি/এসপি/আগস্ট ৩১, ২০২৬)
